৪১তম বিসিএস প্রিলির ফল হতে পারে বৃহস্পতিবার
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:১৮ পূর্বাহ্ন

  

৪১তম বিসিএস প্রিলির ফল হতে পারে বৃহস্পতিবার

নিউজরুম
২৮-০৭-২০২১ ০৮:২০ অপরাহ্ন
৪১তম বিসিএস প্রিলির ফল হতে পারে বৃহস্পতিবার

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বৃহস্পতিবার (২৯ জুলাই)। ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহবার হোসাইন বুধবার জাগো নিউজকে বলেন, মন্ত্রিপরিষদ থেকে বিশেষ অনুমোদন দিয়ে পিএসসি’র সকল কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে। ইতোমধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হতে পারে।

তিনি বলেন, বর্তমান জরুরি অবস্থায় বিশেষ নিয়োগ কার্যক্রমগুলো অগ্রাধিকার দিয়ে শেষ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স নিয়োগের জন্য সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত জুন মাসে এ ফল প্রকাশের কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে চলতি সপ্তাহের মধ্যে প্রকাশ করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


নিউজরুম ২৮-০৭-২০২১ ০৮:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 302 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com