কঠোর বিধিনিষেধেও চলবে এসএসসি-এইচএসসির অ্যাসাইনমেন্ট
২২ এপ্রিল, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন

  

কঠোর বিধিনিষেধেও চলবে এসএসসি-এইচএসসির অ্যাসাইনমেন্ট

নিউজরুম
২৬-০৭-২০২১ ০৮:৩৮ অপরাহ্ন
কঠোর বিধিনিষেধেও চলবে এসএসসি-এইচএসসির অ্যাসাইনমেন্ট

২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী ও মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করতে হবে স্কুলগুলোকে। আর শিক্ষার্থীরা সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির মাধ্যমিক শাখার পরিচালক মো. বেলাল হোসাইন বলেন, আমরা ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছি। কিন্তু চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট চলমান রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেয়ার কার্যক্রম পরিচালনা করতে সব স্কুলগুলোকে বলা হয়েছে।

তিনি আরও বলেন, লকডাউন এলাকায় শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমার নির্দেশনা দেয়া হয়েছিল। সে নির্দেশনা বহাল থাকবে। শিক্ষার্থীদের কাছ থেকে সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা নেবে স্কুলগুলো। যেহেতু চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে আয়োজন করা হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে সংক্ষিপ্ত সিলেবাস পড়ানো সম্ভব হচ্ছে না বলে এ স্তরে সংক্ষিপ্ত সিলেবাসে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রাখা হয়েছে।

তবে অধিদফতর সূত্রে জানা গেছে, ঈদ পরবর্তীতে আজ (২৬ জুলাই) থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশের কথা থাকলেও তা এনসিটিবি থেকে হাতে পায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আজ সংগ্রহ করে তা প্রকাশ করার চেষ্টা করবেন বলেও জানা গেছে। তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রস্তুত রয়েছে।


নিউজরুম ২৬-০৭-২০২১ ০৮:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 576 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com