আবারও ব্যাটম্যান তারকার প্রেমে মজেছেন জেনিফার লোপেজ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৫৬ পূর্বাহ্ন

  

আবারও ব্যাটম্যান তারকার প্রেমে মজেছেন জেনিফার লোপেজ

নিউজরুম
২৬-০৭-২০২১ ০৭:৪৫ অপরাহ্ন
আবারও ব্যাটম্যান তারকার প্রেমে মজেছেন জেনিফার লোপেজ

গত কয়েক মাস ধরে শুধু হলিউডে আলোচিত গায়িকা অভিনেত্রী জেনিফার লোপেজের বিচ্ছেদ। এরমধ্যেই নতুন রোমান্সের জন্ম দিয়েছেন তিনি। ব্যাটম্যান'খ্যাত অভিনেতা বেন এফ্লেকের সঙ্গে আবারও ঘনিষ্ঠ হয়েছেন তিনি।

সম্প্রতি ৫২ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রী একটি চুম্বনের ছবি দিয়ে এফ্লেকের সাথে তার পুনরায় সম্পর্কের বিষয়টি যেন নিশ্চিত করেছেন।

মাসখানেক আগে অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরপর আড়ালে চলে গিয়েছিলেন জেনিফার। তবে ব্যাটম্যান এসে তার জীবনে নতুন বসন্ত নিয়ে এলেন।

অনেকেই মনে করছেন শিগগিরই নিজেদের সম্পর্কের কথা মিডিয়ার সামনে প্রকাশ করবেন এই দুজন। এর আগে ২০০২ সালে প্রথম জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে ২০০৪ সালে তাদের সে সম্পর্ক ভেঙে যায়।

এদিকে জেনিফার লোপেজের মতো বেনও কিউবান-স্প্যানিশ এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এরপর প্রাক্তন প্রেম যুগল দুই তারকা এক হলেন।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে মাই লিটল গার্ল নামক ছবির ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন জেনিফার। ১৯৯৯ সালে তার প্রথম গানের অ্যালবাম অন দ্য সিক্স বের হবার পর তিনি অভিনয় জীবন থেকে সংগীত জগতে পদার্পণ করেন।


নিউজরুম ২৬-০৭-২০২১ ০৭:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 369 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com