আরাফার ময়দানে হজের খুতবা দিচ্ছেন শায়খ বালিলাহ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৪ পূর্বাহ্ন

  

আরাফার ময়দানে হজের খুতবা দিচ্ছেন শায়খ বালিলাহ

নিউজরুম
১৯-০৭-২০২১ ০৪:৪১ অপরাহ্ন
আরাফার ময়দানে হজের খুতবা দিচ্ছেন শায়খ বালিলাহ

ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হওয়ায়ই হজ। এ ময়দানে প্রতি হিজরি বছরের ৯ জিলহজ হজ পালনে উপস্থিত হতে হয়। আরাফার ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে দেওয়া হয় হজে খুতবা। আজ এ ঐতিহাসিক ময়দানে হজের খুতবাহ দিচ্ছেন সৌদি আরবের বিশিষ্ট আলেম, সর্বোচ্চ ওলামা পরিষদ এবং গবেষণা-মুফতি বোর্ডের সদস্য, কাবা শরিফের ইমাম ও খতিব শায়খ ড. বন্দর বিন আবদুল আজিজ আল-বালিলা।

তিনি আজ শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরূদ পড়ার মাধ্যমে তার খুতবাহ শুরু করেন। এবারের হজে অংশগ্রহণকারী উপস্থিত হাজীদের সুস্থতা কামনায় দোয়াও করেন তিনি।

খুতবার শুরুতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হজ সম্পর্কিত একটি হাদিস তুলে ধরেন এভাবে- ‘কোনো মুসলমান যদি হজ পালনে সক্ষম হয়, তবে জীবনে একবার হলেও তাকে অবশ্যই হজ করতে হবে।’

শায়খ ড. বন্দর আল-বালিলাহ বলেন, আল্লাহর একত্ববাদ তথা তাওহিদ এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবি ও রাসুল তথা খতমে নবুওয়তের সাক্ষী হলো ইসলামের মূল রোকন বা স্তম্ভ। তারপর নামাজ ও জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। জাকাতের মাধ্যমে গরিব অসহায়দের ব্যাপক কল্যাণ সাধিত হয়।

এখনও চলছে পবিত্র হজের আরবি ভাষায় দেওয়া শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ’র খুতবা। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরবি ভাষায় দেওয়া এ খুতবা বিশ্বের ১০টি ভাষায় অনুবাদ করেও প্রচার করছেন। আরবি ও বাংলাসহ ইংরেজি, ফরাসি, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা ভাষায় প্রচারিত হচ্ছে হজের খুতবা।

উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি হিজরি বছরের ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।


নিউজরুম ১৯-০৭-২০২১ ০৪:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 413 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com