রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে আসতে পারেন আইসিসি’র চিফ প্রসিকিউটর
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০২ পূর্বাহ্ন

  

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে আসতে পারেন আইসিসি’র চিফ প্রসিকিউটর

নিউজরুম
১৭-০৭-২০২১ ০৬:১৯ অপরাহ্ন
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে আসতে পারেন আইসিসি’র চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে।

ইউরোপ সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে করিম খানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি এ আগ্রহ ব্যক্ত করেন।

গত মাসে শপথ নেয়া করিম খান হাছান মাহমুদকে জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রতিষ্ঠার কাজের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনের কথা তারা জানেন। এই আদালত প্রতিষ্ঠায় ১৯৯৭ সালে ‘রোম চুক্তি’ স্বাক্ষরে শেখ হাসিনার দৃঢ় ভূমিকার কথাও স্মরণ করেন করিম খান।

করিম খান প্রায় ১২ লাখ রোহিঙ্গা উদ্বাস্তুকে আশ্রয় দেয়াকে বঙ্গবন্ধুকন্যার মহানুভবতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অপরাধের বিচারে তদন্ত অব্যাহত আছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতের রেজিস্ট্রার পিটার লুইসের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এদিন ২০০৭ সালের ১৬ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেপ্তারের দিন স্মরণে সর্বইউরোপীয়ান আওয়ামী লীগ আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী দিনটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে বর্ণনা করেন।

সর্বইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় ইউরোপ ব্যাপী আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন।

সপ্তাহব্যাপী ইউরোপ সফর শেষে রোববার ১৮ জুলাই মন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।


নিউজরুম ১৭-০৭-২০২১ ০৬:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 423 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com