হাজিদের দিকনির্দেশনায় ১৩৫ ইমাম নিয়োগ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০১ পূর্বাহ্ন

  

হাজিদের দিকনির্দেশনায় ১৩৫ ইমাম নিয়োগ

নিউজরুম
১৭-০৭-২০২১ ০৬:১৯ অপরাহ্ন
হাজিদের দিকনির্দেশনায় ১৩৫ ইমাম নিয়োগ

আজ শনিবার ( ১৭ জুলাই) সকাল থেকেই হজের জন্য মক্কায় আসতে শুরু করেছেন হাজিরা। কাবা শরিফে তাওয়াফে কুদুমের মাধ্যমে শুরু করেছেন হজের প্রক্রিয়া। হাজিদের সঠিক দিকনির্দেশনা দিতে হজ কর্তৃপক্ষ ১৩৫ জন ইমাম ও ইসলামিক স্কলার নিয়োগ দিয়েছেন। ১০টি নির্ধারিত ভাষায় সেবাদান কার্যক্রমও চালু করেছে সৌদির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। খবর আরব নিউজ।

সৌদি আরব এ বছর হজের সময় ধর্মীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য ১৩৫ জন ইমাম ও ইসলামিক স্কলারকে নিয়োগ দিয়েছেন। ইমাম ও স্কলারগণ হজ যাত্রীদের বিভিন্ন অজানা নিয়ম-কানুন ও জিজ্ঞাসার জবাব দেবেন।

ইসলামিক মন্ত্রণালয় জানান, ‘হজ পালনকারীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত মানসিকতার সঙ্গে হজ সম্পাদন যাবতীয় পরিষেবা প্রদানের জন্য ১৩৫ জন ইমাম ও স্কলারদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

হজ সম্পাদনে হজযাত্রীদের হজের বিধিবিধান সম্পর্কিত প্রশ্ন জানতে ফোন লাইন স্থাপন করা হয়েছে। বিভিন্ন ভাষাভাষী মানুষের কথা চিন্তা করে ১০ ভাষায় এ ব্যবস্থাপনা রাখা হয়েছে। ভাষাগুলা হলো- ১. আরবি; ২.ইংরেজি; ৩. ফরাসি; ৪. তুর্কি; ৫. হিন্দি; ৬. উর্দু; ৭. হাউসা; ৮. ইন্দোনেশিয়ান; ৯. বাংলা; ১০. আমহারিক।

উল্লেখ্য যে, এবছর হজেও বাংলা ভাষাসহ মোট ১০টি ভাষায় হজের খুতবাহর অনুবাদ প্রকাশ করা হবে।


নিউজরুম ১৭-০৭-২০২১ ০৬:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 354 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com