মৌলভীবাজারে ডিমসহ খৈয়া গোখরা সাপ উদ্ধার
২৭ এপ্রিল, ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন

  

মৌলভীবাজারে ডিমসহ খৈয়া গোখরা সাপ উদ্ধার

নিউজরুম
১৫-০৭-২০২১ ০৯:৪১ অপরাহ্ন
মৌলভীবাজারে ডিমসহ খৈয়া গোখরা সাপ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের তিলকপুর পূর্বপল্লী থেকে ১৫টি ডিমসহ খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সাপটি উদ্ধার করা হয়। পরে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলেও ডিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বন্যপ্রাণী বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বন বিভাগ ও একটি স্বেচ্ছাসেবী দলের সহযোগিতায় ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়। সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে এবং ডিমগুলোকে বন্যপ্রাণী রেসকিউ সেন্টারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ডিমগুলোকে ফুটিয়ে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।


নিউজরুম ১৫-০৭-২০২১ ০৯:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 311 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com