ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ
২৭ এপ্রিল, ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন

  

ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

নিউজরুম
১৫-০৭-২০২১ ০৯:৪১ অপরাহ্ন
ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ জুলাই) থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কাজ বন্ধ থাকবে।

ছুটি শেষে ২৫ জুলাই থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে নাসিম  জানান, আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যেই বিষয়টি ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট দুই দেশের কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যগুলো খালাস করে নিতে পারবেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারীরা।

ভোমরা শুল্ক স্টেশনের সিনিয়র রাজস্ব কর্মকর্তা আকবার আলী জাগো নিউজকে বলেন, ঈদে সরকারি ছুটির দিন বাদে বাকি দিনগুলোতে বন্দরের কার্যক্রম চালু থাকবে। তবে ব্যবসায়ীরা যদি আমদানি-রফতানি না করেন তা সেটি তাদের বিষয়।


নিউজরুম ১৫-০৭-২০২১ ০৯:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 282 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com