জাবিতে ঈদুল আজহার ছুটি ১০ দিন
১৫ জুন, ২০২৬ ০৭:৪৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

জাবিতে ঈদুল আজহার ছুটি ১০ দিন

নিউজরুম
১৫-০৭-২০২১ ০৭:৩৩ অপরাহ্ন
জাবিতে ঈদুল আজহার ছুটি ১০ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। ১৮ জুলাই থেকে ছুটি শুরু হয়ে চলবে ২৫ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ১৮ থেকে ২৫ জুলাই পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কাজ বন্ধ হবে ১৯ জুলাই। এ ছুটি ২৫ জুলাই পর্যন্ত চলবে।

এর আগে বুধবার (১৪ জুলাই) ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, করোনার কারণে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান বন্ধ রয়েছে। তবে গত বছরের ১২ জুলাই থেকে অনলাইনে ক্লাস শুরুর পাশাপাশি সম্প্রতি শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়া শুরু করেছে কর্তৃপক্ষ।


নিউজরুম ১৫-০৭-২০২১ ০৭:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 518 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com