শিরোনামঃ
নিউজরুম ১৩-০৭-২০২১ ০৪:২৪ অপরাহ্ন |
সিলেটে রাতের আঁধারে ট্রাকচাপায় পলাশ গোয়ালা (৩০) নামের ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (১২ জুলাই) রাতে জৈন্তাপুর থানার হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় পলাশের মোটরসাইকেলে চাপা দিলে মারা যান তিনি।
নিহত পলাশ গোয়ালা হবিগঞ্জের বাহুবল থানার রামপুর চা-বাগানের বাসিন্দা। তিনি জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার মো. সাইফুল আলম জানান, দুর্ঘটনার পরপরই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুরের হরিপুর গ্যাস ফিল্ডের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে গুরুতর আহত হন। ঘটনার পরপরই চালকসহ অন্যরা পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com