গোবিন্দগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২
২১ এপ্রিল, ২০২৬ ০৬:০৮ অপরাহ্ন

  

গোবিন্দগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজরুম
১২-০৭-২০২১ ০২:০৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১২ জুলাই) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুল কুদ্দুস (৫৯) ও ময়েজ আলী (৪৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুইজন গরু ব্যবসায়ী। তারা ঈদ উপলক্ষে ঢাকা থেকে গরু কিনতে এসেছিলেন। সকালে ফাঁসিতলা এলাকায় তাদের বহনকারী পিকআপের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও স্থানীয় হাসপাতালে নেয়ার পর অপরজনের মৃত্যু হয়। এসময় পিকআপের আরও চার যাত্রী আহত হন। মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।


নিউজরুম ১২-০৭-২০২১ ০২:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 390 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com