শিরোনামঃ
নিউজরুম ১০-০৭-২০২১ ০৩:২৭ অপরাহ্ন |
করোনা ভাইরাসের টিকার নিবন্ধনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব অনুমতিপ্রাপ্ত আবাসিক ও অনাবাসিক ছাত্র-ছাত্রীদের নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের কার্ড তৈরির কাজে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, আগামী ১৬ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ চলবে। তথ্য দিতে শিক্ষার্থীদের এ লিঙ্কে () প্রবেশ করে গুগল ফর্মটি পূরণ করতে হবে।
যারা গত মার্চে অনুমতিপ্রাপ্ত আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীর নামের তালিকা সংগ্রহের জন্য দেয়া গুগল ফর্ম পূরণ করেনি তাদের বলা হয়েছে।
এছাড়া যারা আগের গুগল ফর্ম জন্মসনদ দিয়ে পূরণ করেছেন তাদের আবার এ ফর্মটি পূরণ করতে হবে।

যারা এরইমধ্যে অনাবাসিক শিক্ষার্থীর নামের তালিকা সংগ্রহের জন্য দেয়া গুগল ফর্ম জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে পূরণ করেছেন। কিন্তু সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারছেন না, তাদেরও পুনরায় এ ফর্মটি পূরণ করতে হবে।
তবে অনুমতিপ্রাপ্ত আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা আগেরবার জাতীয় পরিচয়পত্র দিয়ে সঠিকভাবে গুগল ফর্ম পূরণ করেছেন। কিন্তু সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারছেন না, তাদের ধৈর্য্য ধারণ করতে বলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুব শিগগিরই তারা নিবন্ধন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের তথ্য সংগ্রহ করে আমি নির্বাচন কমিশনের কাছে যাব। দেখি একটা স্পেশাল অর্ডার নিতে পারি কি-না। এনআইডি ছাড়া টিকা দেয়া হবে না।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com