রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এফবিসিসিআই’র শোক
২১ এপ্রিল, ২০২৬ ০৮:০৩ অপরাহ্ন

  

রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এফবিসিসিআই’র শোক

নিউজরুম
১০-০৭-২০২১ ০৩:২৭ অপরাহ্ন
রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এফবিসিসিআই’র শোক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। শনিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ ছাড়া অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে যথেষ্ট আন্তরিক ও দায়িত্বপূর্ন ভূমিকার জন্য ফায়ার সার্ভিস বিভাগের সকল কর্মীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি।

গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার প্রথম দিন তিনজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত শ্রমিক। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি ইউনিট ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে। এরপর গত ৯ জুলাই সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে। ২৯ ঘণ্টা পর ৯ জুলাই রাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন।


নিউজরুম ১০-০৭-২০২১ ০৩:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 358 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com