রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২
১৭ এপ্রিল, ২০২৬ ০৫:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২

নিউজরুম
০৯-০৭-২০২১ ০৪:৪৫ অপরাহ্ন
রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) ভোর ৫ টা ১৫ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের শ্রী নারায়ণ চৌধুরীর ছেলে শ্রী মাধব হাওলাদার (৪০) ও অপরজন মাহিন্দ্রাচালক একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সেলিম (৩৫)।

পুলিশ জানায়, মাধব হাওলাদার মাহিন্দ্রায় করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন দই বিক্রি করার উদ্দেশে। পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পৌঁছালে ট্রাকের পেছনে মাহিন্দ্রা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন আহত হন। আহতদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে দুজন মারা যান।

এ বিষয়টি নিশ্চিত করেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাহিন্দ্রা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রাচালক সেলিমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে যাত্রী মাধবকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।’

আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রাক ও মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


নিউজরুম ০৯-০৭-২০২১ ০৪:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 636 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com