সুইডেনে স্কাইডাইভার বহনকারী প্লেন বিধ্বস্ত, নিহত ৯
২১ এপ্রিল, ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন

  

সুইডেনে স্কাইডাইভার বহনকারী প্লেন বিধ্বস্ত, নিহত ৯

নিউজরুম
০৯-০৭-২০২১ ০৭:৩২ অপরাহ্ন
সুইডেনে স্কাইডাইভার বহনকারী প্লেন বিধ্বস্ত, নিহত ৯

সুইডেনে একটি প্লেন বিধ্বস্ত হয়ে ভেতরে থাকা নয় আরোহী নিহত হয়েছেন। আরোহীদের মধ্যে আটজন ছিলেন স্কাইডাইভার এবং একজন পাইলট। স্কটিশ পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার সুইডেনের ওরেব্রো বিমানবন্দরের রানওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্লেনটি উড্ডয়ন করতে গেলে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

সুইডিশ পুলিশ এক বিবৃতিতে বলেছে, এটি খুবই গুরুতর দুর্ঘটনা। প্লেনে থাকা সকল আরোহী মারা গেছেন।

দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

এর আগে, ২০১৯ সালে অনেকটা একই ধরনের দুর্ঘটনায় স্কাইডাইভার বহনকারী প্লেনের নয় আরোহী নিহত হন। পরে তদন্তে দেখা যায়, প্লেনটিতে আরোহী ওঠানোয় অনিয়ম হয়েছিল।


নিউজরুম ০৯-০৭-২০২১ ০৭:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 356 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com