ইসলামি সংগীতে যেভাবে জনপ্রিয় হলেন তাওহিদ জামিল
২৯ এপ্রিল, ২০২৬ ০৫:০৮ পূর্বাহ্ন

  

ইসলামি সংগীতে যেভাবে জনপ্রিয় হলেন তাওহিদ জামিল

নিউজরুম
০৭-০৭-২০২১ ০৩:৫৬ অপরাহ্ন
ইসলামি সংগীতে যেভাবে জনপ্রিয় হলেন তাওহিদ জামিল

তাওহিদ জামিল। বর্তমান সময়ের জনপ্রিয় একজন কিশোর নাশীদ শিল্পী। নিজের লেখা এবং সুর করা বেশ কয়েকটি গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। কোটি দর্শক-শ্রোতা এখন নিয়মিত ইউটিউবে তার গান শোনে এবং দেখে।

ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুরের ভরতের কান্দী গ্রামে জন্ম নেয়া এই তরুণ নাশীদ শিল্পী বর্তমানে কাজ করছেন দেশের জনপ্রিয় ইসলামিক সাংস্কৃতিক সংগঠন কলরবে।

শৈশব থেকেই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে নাশীদ গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ কর‍তেন। বিভিন্ন ইসলামি অনুষ্ঠানের মঞ্চে ইসলামি সংগীত গাইতেন। তার ইসলামি গাওয়া ইসলামি সংগীত, হামদ ও নাত তন্ময় হয়ে উপভোগ করত দর্শক শ্রোতারা।

শিল্পী তাওহিদ জামিলের সংগীত জগতের হাতেখড়ি বড় মাধ্যমে হলেও পরবর্তীতে তার প্রতিভার বিকাশ ঘটে কলরবে এসে। ২০১০ সালে নরসিংদী জেলায় জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের নাম উজ্জ্বল করেন তিনি।

সে সময় কলরবের প্রাধান বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি মরহুম আইনুদ্দিন আল আজাদ রহ. তাকে পছন্দ তাকে কলরবে নিয়ে এসে ভর্তি করেন। এর মাঝে পাঁচ বছর পড়াশোনায় নিমগ্ন থাকলেও ভুলে যাননি সংগীত চর্চা।

উস্তাদগণ বলতেন পড়াশোনায় ভালো করার জন্য৷ তাই তিনি পড়াশোনায় বেশি মনোযোগী ছিলেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে সংগীত চর্চা ও মাঝে মাঝে সুর করতেও চেষ্টা চালিয়ে যেতেন।

 

২০১৭ সালে তার নিজের লেখা ও সুর করা 'মাদিনা' নামক ইসলামি সংগীত প্রথম রিলিজ হয় । যা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।
এর পর ২০১৮ সালে দেশের সেরা ইসলামিক ইটিউব চ্যানেল হলিটিউনে প্রকাশিত হয় তার নিজের লেখা ও সুর করা সংগীত 'হৃদয় মাঝে মালা গাঁতি'। যা দেড় কোটি দর্শকদের হৃদয়ে স্থান করে নেয়। এভাবেই তার একেকটি সংগীত দেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

এ পর্যন্ত তাঁর নিজের লেখা ও সুর করা প্রকাশিত সংগীতগুলো হলো- হৃদয় মাঝে মালা গাঁথি, মাদিনা, শুধুই তুমি, হৃদয়ের পাতায় তোমারি ছবি, মুহাম্মদ রাসুল ইত্যাদি।

এ ছাড়াও তিনি লক্ষ তারার মাঝে তুমি, ভবের খেলা, পাপ দরিয়া, ত্বলা আল বাদরু আলাইনা, যিকির, হাসবি রব্বি জাল্লাল্লাহ, যে ফুল যুগযুগান্তরে খুশব ছাড়ায়’ সংগীতগুলো গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

বাংলা সংগীতের পাশাপাশি শিল্পী তাওহিদ জামিল আরবি, উর্দু, ইংরেজি ও হিন্দি সংগীত গেয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন।

সংগীত নিয়ে কাজ করার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে কণ্ঠশিল্পী তাওহিদ জামিল বলেন, আমি মনে করি ইসলামী সংগীত ইসলামী সাংস্কৃতিক বিপ্লবের একটি অংশ হিসেবে কাজ করে। মানুষ বিনোদনের নামে বেহায়াপনা দেখে থাকে। নোংরা সংস্কৃতির মোহে পড়ে যায়। আমি আশাবাদী আগামী দিনে মুসলিম উম্মাহ অশ্লীল গান ছেড়ে আমাদের সুস্থ সুন্দর ও হালাল বিনোদন গ্রহণ করবে। ইসলামী সংস্কৃতি ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের কাছে এটাই আমার প্রত্যাশা।

শিল্পী তাওহিদ জামিল বর্তমানে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত একটি নাম। তার সাংস্কৃতিক ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি তিনি দেশের স্বনামধন্য দুটি মাদরাসায় পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি ইসলামিক সংগীত নিয়ে কাজ করছেন দশ ও দেশের কল্যাণের জন্য।


নিউজরুম ০৭-০৭-২০২১ ০৩:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 404 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com