রাজধানীতে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’, গ্রেপ্তার ২
২৪ এপ্রিল, ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ন

  

রাজধানীতে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’, গ্রেপ্তার ২

নিউজরুম
০৭-০৭-২০২১ ১১:০৮ পূর্বাহ্ন
রাজধানীতে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’, গ্রেপ্তার ২

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে র্যাব-১০-এর একটি টিম রাজধানীর হাতিরঝিল থেকে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


নিউজরুম ০৭-০৭-২০২১ ১১:০৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 435 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com