শিরোনামঃ
নিউজরুম ০৪-০৭-২০২১ ০৯:১৩ অপরাহ্ন |
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেছেন, দেশটিতে অবস্থানরত ও দেশে ছুটিতে গিয়ে আটকেপড়া প্রবাসীদের সঙ্কট নিরসনে তৎপর রয়েছে দূতাবাস। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এমনটিই জানিয়েছেন তিনি।
দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় রাষ্ট্রদূত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
রাষ্ট্রদূত জানান, ছুটিতে গিয়ে আটকেপড়া বাহরাইন প্রবাসীদের জন্য স্বাভাবিক ফ্লাইট চালু, ভিসার মেয়াদোত্তীর্ণদের ফিরিয়ে নেয়া, কোয়ারেন্টাইন বিষয় ও ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তাসহ নানা সংকট নিরসনে দুই দেশের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এছাড়া বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাস নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
রাষ্ট্রদূত দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যারা করোনার টিকা গ্রহণ করেননি, তাদের দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত নির্দেশনা মতে শনিবার থেকে যথাযথ সময় ও স্থানে টিকা গ্রহণের জোর আহ্বান জানান।
মতবিনিয়ম সভায় বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ও জাতীয় পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও নেতারা অংশগ্রহণ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com