শিরোনামঃ
নিউজরুম ০৪-০৭-২০২১ ০৯:১৩ অপরাহ্ন |
বরেণ্য গীতিকার ফজল-এ-খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা করোনায় আক্রান্ত হয়ে রোববার (৪ জুলাই) ভোররাত ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।
এর আগে, শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com