নোয়াখালীর গান্ধী আশ্রম পরিচালনায় সংসদে নতুন বিল
২৯ এপ্রিল, ২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন

  

নোয়াখালীর গান্ধী আশ্রম পরিচালনায় সংসদে নতুন বিল

নিউজরুম
০৩-০৭-২০২১ ০১:০৭ অপরাহ্ন
নোয়াখালীর গান্ধী আশ্রম পরিচালনায় সংসদে নতুন বিল

নোয়াখালীতে স্থাপিত গান্ধী আশ্রমের পরিচালনায় পুরোনো আইন বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। নতুন এই বিল অনুযায়ী গান্ধী ট্রাস্ট একটি বোর্ড দ্বারা পরিচালিত হবে। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে।

আশ্রমের স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন ও হস্তান্তর বোর্ডের কাছে থাকবে। বোর্ডের চেয়ারম্যান ছয়জন ট্রাস্টিকে সরকার মনোনয়ন দেবে বলে প্রস্তাবিত আইনে বলা হয়েছে।

শনিবার (৩ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক এ সংক্রান্ত গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল-২০২১ সংসদে উত্থাপন করেন। পরে তা ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সামরিক শাসনামলের ‘দ্য গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টি অর্ডিন্যান্স-১৯৭৫’-এর বাংলায় আইন নতুন করে বিলটি আনা হয়েছে। বিলে বলা হয়েছে, ‘বোর্ড জনসাধরণকে শান্তি ও সম্প্রীতিতে জীবনযাপনসহ সাবলম্বীকরণ সংক্রান্ত কাজ করবে। বোর্ড সুতাকাটা, বুনন, মৎস্যচাষ, কুঠির শিল্প প্রতিষ্ঠান, বিধবা-এতিম-দুস্থদের জন্য বাসস্থান নির্মাণ এসব কাজ করবে।’

বোর্ডের একটি তহবিল থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারসহ অন্যান্য উৎস থেকে তারা তহবিল সংগ্রহ করবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত এই ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন গান্ধী আশ্রমটি পরিচালনা করার স্বার্থে প্রস্তাবিত আইনে নতুন কোনো বিধান না এনে কেবল পূর্ববর্তী অধ্যাদেশ দ্বারা প্রতিষ্ঠিত ট্রাস্ট-এর গঠন ও কার্যক্রমকে চলমান রাখতে বিলটি আনা হয়েছ।


নিউজরুম ০৩-০৭-২০২১ ০১:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 248 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com