লকডাউনে ফাঁকা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলচালক আহত
২২ এপ্রিল, ২০২৬ ০২:৫৫ পূর্বাহ্ন

  

লকডাউনে ফাঁকা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলচালক আহত

নিউজরুম
০২-০৭-২০২১ ০৮:২৮ অপরাহ্ন
লকডাউনে ফাঁকা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলচালক আহত

লকডাউনে ফাঁকা সড়ক পেয়ে দ্রুতগতিতে একটি প্রাইভেটকার যাচ্ছিল। এ সময় পেছন থেকে গাড়িটি একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় ওই চালককে হাসপাতালে নিয়ে যান ঘটনাস্থলে থাকা কয়েকজন।

তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (২ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর বনানী মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রিকশাচালক মোজাম্মেল হক বলেন, যাত্রীর অপেক্ষায় বনানী মোড়ের পাশে দাঁড়িয়ে ছিলাম। একটি মোটরসাইকেল রাস্তার মাঝখান দিয়ে আসছিল। তার পেছনে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার ওই মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ছিটকে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে বাড়ি খায়। আর চালক রাস্তার মাঝে পড়ে যায়।

jagonews24

তিনি বলেন, যে গাড়িটি ধাক্কা দিয়েছে, সেটি সিলভার রঙের প্রাইভেটকার। ধাক্কা দেয়ার পর গাড়িটি না দাঁড়িয়ে বনানীর কামাল আতাতুর সড়ক দিয়ে গুলশানের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) মো. সালাহ উদ্দিন বলেন, দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালককে কয়েকজন ধরে হাসপাতালে নিয়ে যায়। এদিকে আহত চালকের মোটরসাইকেল সংশ্লিষ্ট থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।


নিউজরুম ০২-০৭-২০২১ ০৮:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 401 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com