কলেজছাত্রীর গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, প্রেমিকসহ গ্রেপ্তার ২
২৫ এপ্রিল, ২০২৬ ০১:৫১ পূর্বাহ্ন

  

কলেজছাত্রীর গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, প্রেমিকসহ গ্রেপ্তার ২

নিউজরুম
০১-০৭-২০২১ ০৪:৪৩ অপরাহ্ন
কলেজছাত্রীর গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, প্রেমিকসহ গ্রেপ্তার ২

বগুড়ায় কলেজছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৫টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাদের গ্রপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার শেরেকুল প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক এবং গাবতলী উপজেলার জাহিদুল প্রামাণিকের ছেলে সিরাজুল প্রামাণিক (২০)। এ ঘটনায় বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

র‌্যাব জানায়, ওই কলেজছাত্রীর সঙ্গে সোহান নামের এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে বিভিন্ন সময় প্রলুব্ধ হয়ে প্রেমিকের ইমোতে আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র পাঠান ওই ছাত্রী। পরে ওই ছবি-ভিডিও ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন সোহান ও তার বন্ধু সিরাজুল। বিষয়টি মেয়ের বাবা সোহান ও সিরাজুলের অভিভাবকদের জানালে তারা আরও ক্ষিপ্ত হন এবং ছবি-ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখান। পরে ছাত্রী বিষয়টি র‌্যাবকে জানান।

র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, গ্রেপ্তাররা এলাকায় বখাটে বলে পরিচিত এবং তাদের বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।


নিউজরুম ০১-০৭-২০২১ ০৪:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 445 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com