২০ কোটি টাকার জাল স্ট্যাম্প উদ্ধার : গ্রেপ্তার চারজন ফের রিমান্ডে
২৫ এপ্রিল, ২০২৬ ০৩:২৭ পূর্বাহ্ন

  

২০ কোটি টাকার জাল স্ট্যাম্প উদ্ধার : গ্রেপ্তার চারজন ফের রিমান্ডে

নিউজরুম
২৯-০৬-২০২১ ০৮:৪৫ অপরাহ্ন
২০ কোটি টাকার জাল স্ট্যাম্প উদ্ধার : গ্রেপ্তার চারজন ফের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্প উদ্ধারের ঘটনায় করা মামলায় প্রতারক চক্রের মূলহোতা আবু ইউসুফ ওরফে পারভেজ ওরফে রানাসহ চারজনের আবারও এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- আতিয়ার রহমান সবুজ, নাসির উদ্দিন ও নুরুল ইসলাম ওরফে সোহেল।

মঙ্গলবার (২৯ জুন) তিন দিনের রিমান্ড শেষে আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের ফের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ জুন চার আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মতিঝিল থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

২৪ জুন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ পরিচালিত এক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় জাল স্ট্যাম্প তৈরির ছাপাখানা থেকে ২০ কোটি দুই লাখ ২৪ হাজার টাকার মূল্যের ১৩ লাখ ৪০ হাজার জাল রেভিনিউ স্ট্যাম্প, এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা মূল্যের ১৯ হাজার ৪৮০টি জাল কোর্ট ফি এবং জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রির নগদ তিন কোটি ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন ব্যাংকের এক কোটি পাঁচ লাখ ৪০ হাজার টাকার ১৮টি চেকের পাতা, ১১৪ গ্রাম স্বর্ণালঙ্কার, ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সিল ও বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।


নিউজরুম ২৯-০৬-২০২১ ০৮:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 285 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com