চট্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
২২ এপ্রিল, ২০২৬ ০৬:৫৭ পূর্বাহ্ন

  

চট্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

নিউজরুম
২৬-০৬-২০২১ ১০:১৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে থানার রাজাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুফিয়া খাতুন নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকার বাসিন্দা মৃত দুদু মিয়ার স্ত্রী।

বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, শুক্রবার রাতে বাকলিয়া থানা এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া এক বৃদ্ধাকে হাসপাতালে আনে স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’


নিউজরুম ২৬-০৬-২০২১ ১০:১৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 284 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com