ব্রিজে বসে মোবাইলে গেম খেলছিলেন যুবক, পরে মিলল মরদেহ
২২ এপ্রিল, ২০২৬ ০৮:৪৫ পূর্বাহ্ন

  

ব্রিজে বসে মোবাইলে গেম খেলছিলেন যুবক, পরে মিলল মরদেহ

নিউজরুম
২৫-০৬-২০২১ ০৫:৫৯ অপরাহ্ন
ব্রিজে বসে মোবাইলে গেম খেলছিলেন যুবক, পরে মিলল মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছুরিকাঘাতে মো. রকি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

রকি কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা আহমদ শফির ছেলে। তিনি সাতকানিয়ায় একটি ফার্নিচারের দোকানে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু  বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের নির্মাণাধীন রেললাইনের পাশ থেকে ছুরিকাঘাতে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এএসপি জিকু আরও বলেন, ‘গতরাতে ওই যুবক ব্রিজে বসে মোবাইলে গেম খেলছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তিনি কোনো ছিনতাইকারীর খপ্পরে পড়েছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’


নিউজরুম ২৫-০৬-২০২১ ০৫:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 264 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com