কর্মীদের ‘দুর্যোগে সাড়াদান’ প্রশিক্ষণ দিল ব্র্যাক
০৩ মে, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন

  

কর্মীদের ‘দুর্যোগে সাড়াদান’ প্রশিক্ষণ দিল ব্র্যাক

নিউজরুম
২৪-০৬-২০২১ ০৫:১৫ অপরাহ্ন
কর্মীদের ‘দুর্যোগে সাড়াদান’ প্রশিক্ষণ দিল ব্র্যাক

অগ্নিকাণ্ড, ভূমিধস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে সরকারের জরুরি বাহিনীকে সহযোগিতার লক্ষ্য নিয়ে ব্র্যাকের মাঠকর্মীদের ‘দুর্যোগে সাড়াদান ও জরুরি উদ্ধার কার্যক্রম’ শীর্ষক উন্নত প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।

প্রশিক্ষণার্থীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীকে জরুরি অনুসন্ধান ও উদ্ধার কাজে সহযোগিতা করবেন এবং দুর্যোগে আহত জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবেন। পাশাপাশি তারা সরকারের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় যেসব স্বেচ্ছাসেবক কাজ করবেন তাদেরকেও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

বৃহস্পতিবার (২৪ জুন) কক্সবাজারের ইনানীর অর্কিড ব্লু হোটেলে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমে ২৫ জন অংশ নেন। এর মধ্যে ১৯ জন ছিলেন পুরুষ ও ছয়জন ছিলেন নারী। ২০ জুন থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ আজ শেষ হয়। প্রশিক্ষণ শেষে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ভূমিধস, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসায় করণীয় নিয়ে ছিল মূল প্রশিক্ষণের আয়োজন। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রশিক্ষণ বাস্তবায়নে সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তাত্ত্বিক ও ব্যবহারিক সমন্বিত এই প্রশিক্ষণ কার্যক্রমে পুরুষের পাশাপাশি নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রশিক্ষণের মধ্যে ছিল- ভূমিধস ও আগুন লাগার ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে কেউ আহত হলে তাদেরকে উদ্ধারে কী করণীয়, জরুরি সময়ে আহত মানুষকে উদ্ধার করার পদ্ধতি, কেউ অগ্নিদগ্ধ হলে কীভাবে তাদেরকে সেবা দিতে হবে সে বিষয়ে তাত্ত্বিক আলোচনা ও ব্যবহারিক জ্ঞান। পাশাপাশি ভূমিধসের ধরণ অনুযায়ী কীভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি অ্যাসিট্যান্ট ডিরেক্টর মোহাম্মাদ মামুন, ডেপুটি অ্যাসিট্যান্ট ডিরেক্টর পুর্না চন্দ্র মুৎসুদ্দি, সিনিয়র স্টেশন অফিসার সাদাত হোসেন, ইন্সপেক্টর শাহাদাত হোসেন, ইন্সপেক্টর নুরুল আল রাজিব, স্টেশন অফিসার মীর আমিরুল ইসলাম ও স্টেশন অফিসার সাফায়াত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ব্র্যাক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজাস্টার রিস্ক রিডাকশনের (ডিআরআর) সেক্টর স্পেশালিষ্ট শুভ কুমার সাহা। দুর্যোগে সহায়তামূলক এই ব্যতিক্রমী প্রশিক্ষণ ইতোমধ্যে স্থানীয়দের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। ব্যবহারিক এই প্রশিক্ষণ দেখতে স্থানীয় বিপুল সংখ্যক মানুষ হোটেলের উন্মুক্ত জায়গা ও প্রশিক্ষণস্থলের আশপাশে ভিড় জমান।

এর আগে গত বছর সরকারের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় যেসব স্বেচ্ছাসেবক কাজ করেন তাদের প্রশিক্ষণ দেয়া হয়। গত বছরের ৮ নভেম্বর থেকে তিন পর্বে শেষ হয় ওই প্রশিক্ষণের কার্যক্রম।


নিউজরুম ২৪-০৬-২০২১ ০৫:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 292 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com