পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের
২২ এপ্রিল, ২০২৬ ০৮:৪৭ পূর্বাহ্ন

  

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

নিউজরুম
২৪-০৬-২০২১ ১২:৫৩ অপরাহ্ন
পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

ফরিদপুরের ধলার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতে ডুবে সাব্বির নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সাব্বিরের বাসা শহরের পূর্ব খাবাসপুরে। সে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সাব্বিরের বন্ধু ফরিদপুর পুলিশ লাইন্স স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র তন্ময় মন্ডল জানায়, বিকেলে তারা তিন বন্ধু বাই সাইকেলে ধলার মোড়ে এসে গোসল করতে নামে। কিন্তু নদীতে নামার পরই তারা উল্টো স্রোতের মুখে পড়ে। এ সময় তারা দুই বন্ধু অনেক চেষ্টায় সাঁতরে পাড়ে উঠতে পারলেও সাব্বির তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রুহুল আমীন জানান, ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও তাদের ডুবুরি না থাকায় স্থানীয় দুলাল হোসেন রুবেল একটি নৌকা জোগাড় করে কয়েকজনকে নিয়ে ওই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য যান। পরে রাত পৌনে ৮টার দিকে তার সন্ধান পাওয়া যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, উদ্ধারকৃত ওই স্কুলছাত্রকে তারা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজুক পরিস্থিতিতে ওই স্কুলছাত্রের পরিচয় জানা সম্ভব হয়নি।


নিউজরুম ২৪-০৬-২০২১ ১২:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 277 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com