বিজয়নগরে গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটক
২৫ এপ্রিল, ২০২৬ ০৮:২৩ পূর্বাহ্ন

  

বিজয়নগরে গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটক

নিউজরুম
২৪-০৬-২০২১ ১২:৫৩ অপরাহ্ন
বিজয়নগরে গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আসিফ মান্না (২২) নামের এক ছাত্রলীগ নেতাকে তিন কেজি গাঁজাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের বিষ্ণপুর (বিওপি) ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটরিকশাটি জব্দ করা হয়। আটক আসিফ মান্না সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামের ফারুক চৌধুরীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

বিজিবির বিজয়নগরের বিষ্ণুপুর (বিওপি) ক্যাম্পের নায়েব মোহাম্মদ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ক্যাম্পের ২০ গজের সামনে একটি সিএনজিতে তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আসিফ মান্না নামে এক যুবককে আটক করা হয়। এই ঘটনায় মাদক মামলায় থানায় পাঠানোর প্রস্তুতি চলছে।’

জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজবি সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে জানানো হয়েছে। এই ঘটনায় জেলা ছাত্রলীগ সাংগঠনিক ব্যবস্থা নেবে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ‘কোনো ব্যক্তির অপকর্মের দায় ছাত্রলীগ নেবে না। এই বিষয়ে আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।’


নিউজরুম ২৪-০৬-২০২১ ১২:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 329 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com