গাজীপুরে ইজিবাইকের গুদামে আগুন
২২ এপ্রিল, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন

  

গাজীপুরে ইজিবাইকের গুদামে আগুন

নিউজরুম
২৩-০৬-২০২১ ০৭:১১ অপরাহ্ন
গাজীপুরে ইজিবাইকের গুদামে আগুন

গাজীপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের যন্ত্রাংশের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুন) সকালে মহানগরীর শিববাড়ি এলাকায় চান্দনা সিনেমা হলের ভেতরের গুদামে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, বুধবার ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

jagonews24

গুদামের মালিক আবুল হোসেন লাল্টু বলেন, বন্ধ ঘোষিত চান্দনা সিনোমা হলটি প্রায় তিনবছর ধরে গুদাম হিসেবে ভাড়া নেয়া হয়েছে। সেখানে চায়না থেকে আমদানি করার পর অটোরিকশার যন্ত্রাংশ এখানে মজুদ রেখে সারাদেশে বিক্রি ও সরবরাহ করা হয়।

অগ্নিকাণ্ডে সেখানে থাকা ইজিবাইক অটোরিকশার মোটর, চার্জার, বডি, চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।


নিউজরুম ২৩-০৬-২০২১ ০৭:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 245 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com