ইবিতে হল বন্ধ রেখে ঈদের পর পরীক্ষা
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৩৪ পূর্বাহ্ন

  

ইবিতে হল বন্ধ রেখে ঈদের পর পরীক্ষা

নিউজরুম
১৯-০৬-২০২১ ০৭:২৫ অপরাহ্ন
ইবিতে হল বন্ধ রেখে ঈদের পর পরীক্ষা

আবাসিক হল বন্ধ রেখে ঈদুল আযহার পর স্নাতক ও স্নাতকোত্তরের সব শিক্ষাবর্ষের পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এ ক্ষেত্রে বিভাগগুলো তাদের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্তের আলোকে অনলাইনে বা সশরীরে পরীক্ষা নিতে পারবে।

শনিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ১২০তম অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঈদের পরের সপ্তাহ থেকে পরীক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা নিতে টেকনিক্যাল কমিটি গঠিত হবে। এ কমিটির সুপারিশের ভিত্তিতে বিভাগগুলো পরীক্ষা নেবে। এ ক্ষেত্রে বিভাগগুলো সেশনের ধারাবাহিকতা অনুযায়ী পরীক্ষা নেবে। বিভাগ চাইলে সশরীরে ও অনলাইনে পরীক্ষা নিতে পারবে। তবে সভায় অধিকাংশ বিভাগ সশরীরে পরীক্ষা নেয়ার সুপারিশ করেছে। সরকারি নির্দেশনা না আসায় আবাসিক হলগুলো বন্ধ থাকবে।’

এর আগে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যাকাডেমিক কাউন্সিল শুরু হয়। এদিকে সভার আলোচ্যসূচিতে নতুন একটি বিভাগ ও একটি ইনস্টিটিউট খোলার বিষয়ে আলোচনার কথা থাকলেও এটি বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামের সঙ্গে অসামঞ্জস্যশীল হওয়ায় ও স্বাভাবিক প্রক্রিয়ায় আলোচ্যসূচিভুক্ত না হওয়ায় প্রত্যাহার করেন উপাচার্য।


নিউজরুম ১৯-০৬-২০২১ ০৭:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 446 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com