শিরোনামঃ
নিউজরুম ১৭-০৬-২০২১ ০৯:০৩ অপরাহ্ন |
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শাখা, উপ-শাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এখন থেকে চট্টগ্রাম ওয়াসার পানি ও সুয়ারেজ বিল দেয়া যাবে। গত ১৪ জুন চট্টগ্রাম ওয়াসা ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ জোনপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী ও চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. ছামছুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের চকবাজার শাখাপ্রধান মো. শাহাদাত হোসাইন, চাক্তাই শাখাপ্রধান সোহেল আমান, আন্দরকিল্লা শাখাপ্রধান আবদুল নাসের এবং চট্টগ্রাম ওয়াসার সিস্টেম অ্যানালিস্ট শফিকুল বাশার ও কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহান উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com