রোহিঙ্গাকে এনআইডি : ইসির কর্মচারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
২৫ এপ্রিল, ২০২৬ ০৩:৩৭ অপরাহ্ন

  

রোহিঙ্গাকে এনআইডি : ইসির কর্মচারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিউজরুম
১৬-০৬-২০২১ ০৯:২০ অপরাহ্ন
রোহিঙ্গাকে এনআইডি : ইসির কর্মচারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

 

দুই রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করায় চট্টগ্রাম ও কক্সবাজার নির্বাচন কমিশন কার্যালয়ের তিন কর্মচারীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ জুন) দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে এই মামলা করেন।

মামলার আসামিরা হলেন- মাে. জয়নাল আবেদীন, মো. নুর আহম্মদ, নাঈম উদ্দীন, ওবাইদুল্লাহ, শামসুর রহমান, ফয়েজ উল্লাহ ও মাহমুদা খাতুন।

এজাহার সূত্রে জানা গেছে, ফয়েজ উল্লাহ ও মাহমুদা খাতুন স্বামী-স্ত্রী। তারা আত্মস্বীকৃত রোহিঙ্গা। ২০১৯ সালে কক্সবাজার নির্বাচন কার্যালয় থেকে আইডি কার্ড পান তারা। অনুসন্ধানে দেখা যায়, তাদের ডাটা কক্সবাজার নির্বাচন কার্যালয় থেকে আপলোড করা হয়নি। কক্সবাজার নির্বাচন কার্যালয়ের কর্মচারী নাঈম উদ্দিনের সহযোগিতায় এসব ডাটা আপলোড করেন চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা নির্বাচন কার্যালয়ের দুই কর্মচারী মাে. জয়নাল আবেদীন ও মো. নুর আহম্মদ।

এছাড়া ফয়েজ উল্লাহ ও মাহমুদা খাতুনদের আইডি কার্ড পাওয়ার ক্ষেত্রে দালাল হিসেবে সহযোগিতা করেছেন ওবাইদুল্লাহ ও শামসুর রহমান। তাদের মধ্যে শামসুর রহমান কক্সবাজারের ঈদগাঁও এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ইতোমধ্যে তিনি বরখাস্ত হয়েছেন।

দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন  বলেন, দুই রোহিঙ্গা নাগরিক আইডি কার্ড পাওয়ার বিষয়ে চট্টগ্রাম ও কক্সবাজার নির্বাচন কমিশন কার্যালয়ের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই মামলায় দুই দালাল ও আইডি কার্ড পাওয়া দুই রোহিঙ্গাকেও আসামি করা হয়েছে।


নিউজরুম ১৬-০৬-২০২১ ০৯:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 333 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com