কৃষিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর
২৩ এপ্রিল, ২০২৬ ০৩:৫২ পূর্বাহ্ন

  

কৃষিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর

নিউজরুম
১৬-০৬-২০২১ ০৬:১৫ অপরাহ্ন
কৃষিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর

কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষাকে প্রাধান্য দেয়া বিশ্ববিদ্যালয়সমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ভর্তি পরীক্ষা আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত সোমবার (১৪ জুন) কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষাকে প্রাধান্য দেয়া বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের করোনা পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পর্যালোচনা করে পূর্বঘোষিত তারিখ ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী ৪ সেপ্টেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।’

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।


নিউজরুম ১৬-০৬-২০২১ ০৬:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 330 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com