শিরোনামঃ
নিউজরুম ১৫-০৬-২০২১ ০৯:০০ অপরাহ্ন |
তেল পরিমাপে কারচুপি করায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের মাওয়া রোডের দু’টি পেট্রল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ জুন) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে রাজধানীর কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখানে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
বিএসটিআই সূত্রে জানা গেছে, সিরাজদিখানের মাওয়া রোডে তালুকদার ফিলিং স্টেশন-১-এ তেল পরিমাপে কারচুপি করা হতো। পেট্রল পাম্পটি প্রতি ১০ লিটার ডিজেলে ৮৬০ মিলিলিটার এবং পেট্রল ইউনিটে ২৮০ মিলিলিটার কম দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ জন্য পেট্রল পাম্পটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাওয়া রোডের তেঘারিয়া এলাকায় মেহেরা ফিলিং স্টেশনের পেট্রল ইউনিটে প্রতি ১০ লিটারে ৪২০ মিলিলিটার ও ডিজেল ইউনিটে ১৪০ মিলিলিটার কম দেয়া হতো। এ জন্য তাদেরকেও এক লখ টাকা জরিমানা করা হয়।
তবে রাজধানীর পরিবাগ এলাকায় মেঘনা মডেল সার্ভিস সেন্টার ও পূর্বাচল ট্রের্ডাস এবং মাওয়া রোডে মোহাম্মাদিয়া ফিলিং স্টেশন ও হাওলাদার ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তাদের পরিমাপে সঠিক মিলেছে।
এ অভিযানে বিএসটিআই-এর প্রসিকিউটিং অফিসার হিসেবে মেট্রোলজি বিভাগের পরিদর্শক সোহাগ হায়দার ও রুবিনা আখতার উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com