শিরোনামঃ
নিউজরুম ১৪-০৬-২০২১ ০৬:০০ অপরাহ্ন |
সংযুক্ত আরব আমিরাতে স্থানীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত অভিবাসীদের জন্য ব্যবহৃত এমিরেটস আইডির একটি নতুন, উন্নত সংস্করণ উন্মোচন করা হয়েছে। ঈদের পর থেকে কারিগরি সিস্টেম উন্নত করার কারণে মূল কার্ড গ্রাহকের কাছে পৌঁছাতে কিছুটা বিলম্ব হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরব আমিরাতের ফেডারেল অথোরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) ঘোষণা করেছিল, আইডি কার্ড মুদ্রণ না হওয়া পর্যন্ত জনগণ চাইলে আইডির ডিজিটাল সংস্করণ ব্যবহার করতে পারবে।
আইওএস এবং অ্যান্ড্রয়েড স্টোরগুলো থেকে বিনামূল্যে আইসিএ ইউএই স্মার্ট অ্যাপের ই-সংস্করণটি পাওয়া যায়। যেখানে একটি কিউআর কোড থাকবে যা বাসিন্দারা বিভিন্ন সরকারি কার্যক্রমে এটি ব্যবহার করতে পারবে।
পদক্ষেপটি কর্তৃপক্ষের নতুন প্রকল্প ‘পরিচয় পত্র এবং পাসপোর্টের প্রজন্ম’ এ স্থানান্তরের একটি অংশ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com