শিরোনামঃ
নিউজরুম ১৪-০৬-২০২১ ০৩:৩৬ অপরাহ্ন |
সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার ৪৬ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় শাহজালাল (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই ভাইকে মদ পান করানো হয়। পরে তাদেরকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের পাটক্ষেতে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ঘটনায় দুজনের সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়। এরমধ্যে শাহাজালাল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রবিউল নামের অন্য আরেকজন পলাতক রয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি জানান, পারিবারিক বিরোধের জেরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এদের মধ্যে নিহত রায়হানের ফুফাতো ভাই হলেন শাহজালাল। তিনি আগে রায়হানদের বাসায় থাকতেন। সে সময়ে বিভিন্ন পারিবারিক কারণে মনোমালিন্য হলে শাহজালাল এ বাসা থেকে অন্যত্র চলে যান।
পরে এ ঘটনার জেরেই ক্ষিপ্ত হয়ে রায়হানকে হত্যার পরিকল্পনা করেন শাহজালাল। একপর্যায়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী, রায়হান ও তার খালাতো ভাই নাজমুলকে বাসা থেকে ডেকে নিয়ে যান তিনি। এরপর রবিউলকে সঙ্গে নিয়ে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে শাহজালালের পরিহিত প্যান্ট ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করেছে।
এদিকে এ ঘটনায় সাভার মডেল থানায় দুজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি শাহজালালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক রবিউলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার (১১ জুন) বেলা ১১টায় সাভারে দুই যুবকের মরদেহ পাটক্ষেত থেকে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com