চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিক্রয়কর্মীর
২২ এপ্রিল, ২০২৬ ০৪:৫১ অপরাহ্ন

  

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিক্রয়কর্মীর

নিউজরুম
১২-০৬-২০২১ ০৫:১২ অপরাহ্ন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিক্রয়কর্মীর

চট্টগ্রাম নগরের সাগরিকা মোড় এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রামকৃষ্ণ শর্মা (৫০) নামে আকিজ গ্রুপের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। শনিবার (১২ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রামকৃষ্ণ শর্মা সাতকানিয়ার ধর্মপুর গ্রামের বনিকপাড়ার মৃত পরশুরাম শর্মার ছেলে বলে জানা গেছে। বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, দুপুর দেড়টার দিকে নগরের সাগরিকা মোড় এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনে সহকর্মীরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।


নিউজরুম ১২-০৬-২০২১ ০৫:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 250 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com