উপদেশ
০৪ মে, ২০২৬ ০২:০১ অপরাহ্ন

  

উপদেশ

নিউজরুম
১১-০৬-২০২১ ০৮:০২ অপরাহ্ন
উপদেশ

সিবগাতুর রহমান

মেয়েটার আজ চৌদ্দ হলো
ছেলেটার হলো পাঁচ,
তোদের জন্য এই আশির্বাদ
মানুষের মতো বাঁচ।

মানুষের তরে গড়বি জীবন
আপনার কথা ভুলি,
সফল যারা হয়েছেন সবেই
এই পথে গেছে চলি।

প্রদীপ সম নিজেরে দহিয়া
আলো দিবি অপরে,
এটাই হলো জীবনের মানে
গেঁথে নিস অন্তরে।

থাকবি সদাই সত্যের সাথে
সত্যেই আছে জয়,
এ-পথে ভীষণ কাঁটার শঙ্কা
তবু রবে নির্ভয়।

তোদের প্রতি রইল আমার
ছোট্ট এই উপদেশ,
গাঁথিয়া রাখিস মনের মধ্যে
থাকবিরে সদা বেশ।

আরজ করি সকলের কাছে
রাখিবেন স্মরণে,
সবার দোয়া থাকে যেন সাথে
জীবনে ও মরণে।

বিঃ দ্রঃ সন্তানের (শ্রুতি-মধু’র) জন্মদিনের শুভেচ্ছা হিসেবে বাবার উপদেশ।


নিউজরুম ১১-০৬-২০২১ ০৮:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 275 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com