ভারত থেকে ফিরে তরুণীর মামলা : আকবর ৪ দিনের রিমান্ডে
২৫ এপ্রিল, ২০২৬ ০৯:২৫ অপরাহ্ন

  

ভারত থেকে ফিরে তরুণীর মামলা : আকবর ৪ দিনের রিমান্ডে

নিউজরুম
১০-০৬-২০২১ ০৯:০০ অপরাহ্ন
ভারত থেকে ফিরে তরুণীর মামলা : আকবর ৪ দিনের রিমান্ডে

ভারতে পাচার হওয়ার ৭৭ দিন পর কৌশলে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় এক তরুণীর মানবপাচার ও পর্নোগ্রাফি আইনের করা মামলায় গ্রেফতার নারীপাচারকারী আসামি আকবর আলীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জুন) আকবরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. শাহিনুর রহমান তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ধাবকপাড়া কালিয়ানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভারতে পাচার হওয়ার পর ৭৭ দিনের নির্যাতন ও বন্দীদশা থেকে পালিয়ে দেশে ফিরে গত ১ জুন রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছিলেন ওই তরুণী।


নিউজরুম ১০-০৬-২০২১ ০৯:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 730 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com