ঢাকা মেডিকেলে র‍্যাবের অভিযান, ২৪ দালাল আটক
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন

  

ঢাকা মেডিকেলে র‍্যাবের অভিযান, ২৪ দালাল আটক

নিউজরুম
১০-০৬-২০২১ ০৪:০৩ অপরাহ্ন
ঢাকা মেডিকেলে র‍্যাবের অভিযান, ২৪ দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

হাসপাতালের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছে। অভিযানে হাসপাতালের ভেতরে ও চত্বরে থাকা ২৪ দালালকে আটক করা হয়েছে।

jagonews24

বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি  বলেন, দালাল নির্মূল অভিযানে অবৈধভাবে হাসপাতালে প্রবেশকারী ২৪ দালালকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।


নিউজরুম ১০-০৬-২০২১ ০৪:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 297 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com