শিরোনামঃ
নিউজরুম ০৭-০৬-২০২১ ০৭:৫৯ অপরাহ্ন |
ইসরায়েলের ছোড়া বোমার আঘাতে ক্ষত-বিক্ষত ফিলিস্তিনের পক্ষে একটি ইংরেজী গান লিখেছেন প্রবাসী বাংলাদেশি কবি রাজুব ভৌমিক। গানটির নাম ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’। সুর করেছেন তানিম আহমেদ এবং কণ্ঠ দিয়েছেন আহমেদ মুনিফ।
রাজধানীর মিরর স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গানটি বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের চোখ এড়ায়নি। রিলিজ হওয়ার পরের সপ্তাহেই গানটির সংশ্লিষ্ট সবাইকে ফিলিস্তিনের দূতাবাসে আমন্ত্রন জানান।
এ সময় তিনি গানটি শুনে কেঁদে ফেলেন এবং বলেন, আপনাদের (বাংলাদেশের) কথা ফিলিস্তিন কোনোদিন ভুলবে না। রাজুব ভৌমিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এক বিবৃতিতে দেন।

বিবৃতিতে বলেন, ‘অশান্তির এই অন্ধকার সময়ে আপনার অমূল্য অবদান, অভূতপূর্ব ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতা উল্লেখযোগ্য পার্থক্য এনেছে এবং আপনার প্যালেস্টাইন ভাই-বোনদের আত্মাকে স্পর্শ করেছে।’
এ বিষয়ে রাজুব ভৌমিক বলেন, সারা পৃথিবীর শান্তিকামী মানুষকে শান্তির বার্তা দিতেই গানটির সৃষ্টি। তানিমের সুর, মুনিফের কণ্ঠ আর শাহরুখের অসাধারণ কম্পোজিশনে এত কম সময় যে একটা আন্তর্জাতিক মানের গানের সৃষ্টি হয়েছে, তাতেই আমি খুশি। আমার বিশ্বাস ফিলিস্তিন একদিন মুক্ত হবে, শিশুরা আবার খেলবে। রক্তের বদলে সৃষ্টি হবে শান্তির নদী।
উল্লেখ্য, মিরর এক্সক্লুসিভের ইউটিউব চ্যানেল ও সব অনলাইন প্লাটফর্মে গানটি থেকে প্রাপ্য অর্থ ঢাকার ফিলিস্তিন দূতাবাসের মাধ্যমে ফিলিস্তিনের জনগণের জন্য পাঠানো হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com