সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের আইপিও আবেদন শুরু ৫ জুুলাই
০৫ মে, ২০২৬ ০৪:৫১ পূর্বাহ্ন

  

সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের আইপিও আবেদন শুরু ৫ জুুলাই

নিউজরুম
০৭-০৬-২০২১ ১২:৪৪ অপরাহ্ন
সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের আইপিও আবেদন শুরু ৫ জুুলাই

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া নতুন প্রজন্মের ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের আইপিও আবেদন আগামী ৫ জুলাই শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিও পেতে বিনিয়োগকারীরা ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

কোম্পানিটিকে শেয়ারবাজারে ১০ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিওতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

আইপিওর মাধ্যমে উত্তোলন করা অর্থ কোম্পানিটি সরকারি সিকিউরিটিজ কুড়াই এবং আইপিও খাতে খরচ করবে।

বিএসইসি জানিয়েছে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ১৮ পয়সা (কোম্পানিটি কোনো সম্পদ পুনর্মূল্যায়ন করেনি)। আর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৯৪ পয়সা। বিগত পাঁচ বছরের গড় হারে কোম্পানিটির ইপিএস ১ টাকা ২৪ পয়সা।

বিএসইসি জানিয়েছে, কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে কোনো প্রকার লভ্যাংশ অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।


নিউজরুম ০৭-০৬-২০২১ ১২:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 283 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com