শিরোনামঃ
নিউজরুম ০৭-০৬-২০২১ ১২:৪৪ অপরাহ্ন |
বগুড়ার শিবগঞ্জে কলাবাগান থেকে গাঁজার গাছসহ নায়েম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৬ জুন) উপজেলার উথলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক নায়েম একই গ্রামের মৃত বনজের আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নায়েম ওই কলাবাগানে প্রতিদিন মাদক সেবন করতেন। এছাড়াও গোপনে তিনি কলাবাগানে গাঁজার গাছ লাগিয়েছিলেন। পরে রোববার সেই গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে’।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com