শিরোনামঃ
নিউজরুম ০৬-০৬-২০২১ ০৬:১৮ অপরাহ্ন |
আন্তর্জাতিক পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বায়োলজি ফ্যাকাল্টি কো-কারিকুলার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৬ জুন) দুপুর সাড়ে ১২টায় চবি প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে।
এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ একটি অপরিহার্য উপাদান। বিশ্বব্যাপী যত্রতত্র শিল্পায়নের কারণে প্রতিনিয়ত বৃক্ষনিধনের ফলে বিশ্ব পরিবেশ আজ হুমকির সম্মুখীন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এ থেকে পরিত্রাণ পেতে হলে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ ও বনায়নের কোনো বিকল্প নেই’।
উপ-উপাচার্য পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বৃক্ষরোপনের আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার জাওয়াদ, আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন, নির্বাহী সদস্য তানভীর আহমেদ, আরশাদ চৌধুরী, ইসমাইল সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com