দর্শনা দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় দুই নারী আটক
২৬ এপ্রিল, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন

  

দর্শনা দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় দুই নারী আটক

নিউজরুম
০৩-০৬-২০২১ ০৭:২৪ অপরাহ্ন
দর্শনা দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় দুই নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ)।

বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৯টার সময় বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে।

তারা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলা পাড়া গ্রামের মৃত সামছুল শেখের মেয়ে মিম আক্তার (২০) এবং খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট মহিশদিয়া গ্রামের মৃত হানিফ সরকারের মেয়ে রহিমা খাতুন (২২)।

দুপুরে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবননগর বিওপির সদস্যরা বৃহস্পতিবার সকালে দর্শনা সীমান্তের দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নতুন তেতুলিয়া গ্রামের বটতলা মোড়ের পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করে। তারা ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করে। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তায় অপরাধে বিজিবি সদস্যরা জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোমিনকে (৪০) আটক করেছে। আটককৃতদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।


নিউজরুম ০৩-০৬-২০২১ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 382 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com