বোনের বাড়িতে আম দিয়ে বাড়ি ফেরা হলো না
২৩ এপ্রিল, ২০২৬ ০৩:৫৯ পূর্বাহ্ন

  

বোনের বাড়িতে আম দিয়ে বাড়ি ফেরা হলো না

নিউজরুম
০১-০৬-২০২১ ০১:৪৮ অপরাহ্ন
বোনের বাড়িতে আম দিয়ে বাড়ি ফেরা হলো না

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিহাব (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনাকষা-পারচৌকা পূর্বপাড়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এসময় ঘাতক পিকআপ ও তার চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত শিহাব উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা পূর্বপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।

আটক চালকের নাম সুমন আলী (৩০)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার জোয়া গ্রামের শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, বাইসাইকেলে করে পার্শ্ববর্তী শিংনগর গ্রামে বোনের বাড়িতে আম দিয়ে নিজ বাড়ি ফিরছিল শিশু শিহাব। পারচৌকা পূর্বপাড়া গ্রামে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) ফরিদ হোসেন।

তিনি জানান, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপ ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।


নিউজরুম ০১-০৬-২০২১ ০১:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 288 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com