কিশোরগঞ্জে অস্ত্রসহ ‘মুরগি সোহেল’ গ্রেপ্তার
২৬ এপ্রিল, ২০২৬ ০২:১০ অপরাহ্ন

  

কিশোরগঞ্জে অস্ত্রসহ ‘মুরগি সোহেল’ গ্রেপ্তার

নিউজরুম
৩১-০৫-২০২১ ০৭:২২ অপরাহ্ন
কিশোরগঞ্জে অস্ত্রসহ ‘মুরগি সোহেল’ গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিকলীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাজিউর রহমান সোহেল ওরফে মুরগি সোহেল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি, একটি পিস্তল, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।

রোববার (৩০ মে) দিবাগত গভীর রাতে নিকলী উপজেলার খালিশারহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খলিশাহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

Arrest-(2).jpg

সোমবার (৩১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান র‌্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত।

র‌্যাব জানায়, গত ১১ মে সোয়াইজানি নদীর জলমহালের বিরোধকে কেন্দ্র করে সোহেল আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করেন। এতে চার শিশুসহ ১০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে সোহেলকে ধরতে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান জানতে পেরে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


নিউজরুম ৩১-০৫-২০২১ ০৭:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 411 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com