জব্দ করা ৫০ লাখ চিংড়ি রেণু ছাড়া হলো পদ্মায়
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন

  

জব্দ করা ৫০ লাখ চিংড়ি রেণু ছাড়া হলো পদ্মায়

নিউজরুম
৩০-০৫-২০২১ ০৭:৩৭ অপরাহ্ন
জব্দ করা ৫০ লাখ চিংড়ি রেণু ছাড়া হলো পদ্মায়

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৫০ লাখ গলদা চিংড়ির রেণু জব্দের পর পদ্মায় অবমুক্ত করেছে মাওয়া নৌ-পুলিশ।

রোববার (৩০ মে) দুপুর ১২টার দিকে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন নদীতে চিংড়ির রেণুগুলো অবমুক্ত করা হয়।

এর আগে, ভোরে শিমুলিয়া ঘাট এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৬ ড্রাম ভর্তি এসব গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে রেণু পরিবহনের দায়ে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

jagonews24

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, চিংড়ি রেণু পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিমুলিয়া ঘাটে অভিযান চালানো হয়। এ সময় খুলনামুখী একটি পিকআপ ভ্যান থেকে ৬৬ ড্রাম গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। রেণুগুলোর মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। অবৈধ রেণু পরিবহনের দায়ে তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, অসাধু মাছ ব্যবসায়ীরা এ সব রেণু চট্টগ্রামের সাগর ও নদী থেকে আহরণ করে খুলনার ঘের মালিকদের কাছে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে।


নিউজরুম ৩০-০৫-২০২১ ০৭:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 380 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com