লঙ্ঘিত অলঙ্ঘন
০৬ মে, ২০২৬ ০২:৫৭ পূর্বাহ্ন

  

লঙ্ঘিত অলঙ্ঘন

নিউজরুম
৩০-০৫-২০২১ ০৭:৩৭ অপরাহ্ন
লঙ্ঘিত অলঙ্ঘন

খান মুহাম্মদ রুমেল

পিছিয়ে পড়া রেসের ঘোড়া
দৌড়ে চলে ক্রমাগত ক্রমাগত
বেড়েছে দূরত্ব যোজন যোজন
অনেক স্মৃতি অনেক কালের বিগত।

অলঙ্ঘন দূরত্ব ঘুচবে কিসের টানে
বেলাশেষের গতি দ্রুত অতি, বেসামাল
যেতে হবে রোদ পেরিয়ে, মেঘের ছায়ায়
বুকে ধরে রাখতে হবে সুর লয় এবং তাল।

পাগল বলিস পাগলই রবো
আকাশ বাতাস পাতাল তল
দুঃখ সাহস, বিলাসী হাসি
সকল শেষে তুই কি আর পর, বল?

দেখবি যেদিন গান ভুলেছে সুরের পাখি
ভাববি সেদিন কাঁদছে তোর প্রেমিক আঁখি।
ছেড়ে সকল দ্বিধার জাল, কন্যা আয়
তোকেই আমি ভালোবাসি ভালোবাসি।


নিউজরুম ৩০-০৫-২০২১ ০৭:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 557 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com