টানা তৃতীয়দিন সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৩৬ পূর্বাহ্ন

  

টানা তৃতীয়দিন সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে

নিউজরুম
২৭-০৫-২০২১ ০৫:০৭ অপরাহ্ন
টানা তৃতীয়দিন সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে

টানা তৃতীয় দিনের মতো দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই মহামারিতে বিভাগটিতে ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৮ জন। এছাড়া, এই সময়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন করে মারা গেছেন ঢাকা ও রাজশাহী বিভাগে। এছাড়া, বরিশালে দুইজন, সিলেট তিনজন এবং রংপুরের বিভাগে দুইজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ১৭ জন ও ২৫ মে ৪০ জনের মৃত্যু হয়। এ দুইদিন চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছিল ৮ জন ও ১৮ জনের।


নিউজরুম ২৭-০৫-২০২১ ০৫:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 262 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com